মিম্বার
  • মূল পাতা
  • বিষয়শ্রেণী
    • বেসিক ইসলাম
      • আক্বিদা
      • নামাজ
      • রোজা
      • হজ্জ
      • যাকাত
      • পর্দা
      • জিহাদ
      • আখিরাত
      • সুন্নাত
    • বেসিক ইলম
      • উলুমুল কোরআন
      • উলুমুল হাদিস
      • সিরাতে রাসুল
      • ইসলামি শরীয়াহ
      • ইসলামি শিক্ষাব্যবস্থা
      • তাযকিয়াতুন নাফস
      • ইসলাম ও অর্থনীতি
      • ইসলাম ও রাজনীতি
      • ইসলাম ও সমাজনীতি
    • জীবনী
      • নবীদের জীবনী
      • সাহাবায়ে কেরামের জীবনী
      • ইসলামি মনীষীদের জীবনী
      • কবি-সাহিত্যিকদের জীবনী
    • সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার
      • যুব সমস্যা
      • প্যারেন্টিং
      • সময় ব্যবস্থাপনা
      • সাংস্কৃতিক আগ্রাসন
      • ধর্ষণ
      • সুদ
      • সংশয় নিরসন
      • মাদকাসক্তি
      • পর্নোগ্রাফি
      • সমসাময়িক
    • ইতিহাস-ঐতিহ্য
      • বাংলার ইতিহাস
      • উপমহাদেশের ইতিহাস
      • ইসলামের ইতিহাস
      • বিশ্বসভ্যতার ইতিহাস
    • ইসলাম ও মতবাদ
      • গণতন্ত্র
      • সমাজতন্ত্র
      • রাজতন্ত্র
      • পুঁজিবাদ
      • উদারতাবাদ
      • নারীবাদ
      • মুসলিম দর্শন
      • অন্যান্য মতবাদ
    • সাহিত্য-সাময়িকী
      • গল্প
      • কবিতা
      • প্রবন্ধ
      • রম্যগল্প
      • সাহিত্য সমালোচনা
      • বুক রিভিউ
      • ফিচার
    • বিজ্ঞান
      • ডক্টর’স চেম্বার
      • মুসলিম বিজ্ঞান
      • করোনা
      • সায়েন্স ফিকশন
    • সংস্কৃতি ও ঐতিহ্য
      • ঈদুল ফিতর
      • ঈদুল আজহা
      • হিজরি নববর্ষ
      • কারবালা
      • মহররম
      • হামদ
      • নাতে রাসুল
      • ইসলামী গান
    • অন্যান্য
      • বাংলাদেশ
      • শিশুতোষ
      • মাসয়ালা-মাসায়েল
      • প্রত্যাবর্তন
      • উম্মাহর সংকট ও সমাধান
      • ভ্রমণকাহিনী
  • নোটিশ
  • ম্যাগাজিন
  • যোগাযোগ
No Result
View All Result
  • মূল পাতা
  • বিষয়শ্রেণী
    • বেসিক ইসলাম
      • আক্বিদা
      • নামাজ
      • রোজা
      • হজ্জ
      • যাকাত
      • পর্দা
      • জিহাদ
      • আখিরাত
      • সুন্নাত
    • বেসিক ইলম
      • উলুমুল কোরআন
      • উলুমুল হাদিস
      • সিরাতে রাসুল
      • ইসলামি শরীয়াহ
      • ইসলামি শিক্ষাব্যবস্থা
      • তাযকিয়াতুন নাফস
      • ইসলাম ও অর্থনীতি
      • ইসলাম ও রাজনীতি
      • ইসলাম ও সমাজনীতি
    • জীবনী
      • নবীদের জীবনী
      • সাহাবায়ে কেরামের জীবনী
      • ইসলামি মনীষীদের জীবনী
      • কবি-সাহিত্যিকদের জীবনী
    • সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার
      • যুব সমস্যা
      • প্যারেন্টিং
      • সময় ব্যবস্থাপনা
      • সাংস্কৃতিক আগ্রাসন
      • ধর্ষণ
      • সুদ
      • সংশয় নিরসন
      • মাদকাসক্তি
      • পর্নোগ্রাফি
      • সমসাময়িক
    • ইতিহাস-ঐতিহ্য
      • বাংলার ইতিহাস
      • উপমহাদেশের ইতিহাস
      • ইসলামের ইতিহাস
      • বিশ্বসভ্যতার ইতিহাস
    • ইসলাম ও মতবাদ
      • গণতন্ত্র
      • সমাজতন্ত্র
      • রাজতন্ত্র
      • পুঁজিবাদ
      • উদারতাবাদ
      • নারীবাদ
      • মুসলিম দর্শন
      • অন্যান্য মতবাদ
    • সাহিত্য-সাময়িকী
      • গল্প
      • কবিতা
      • প্রবন্ধ
      • রম্যগল্প
      • সাহিত্য সমালোচনা
      • বুক রিভিউ
      • ফিচার
    • বিজ্ঞান
      • ডক্টর’স চেম্বার
      • মুসলিম বিজ্ঞান
      • করোনা
      • সায়েন্স ফিকশন
    • সংস্কৃতি ও ঐতিহ্য
      • ঈদুল ফিতর
      • ঈদুল আজহা
      • হিজরি নববর্ষ
      • কারবালা
      • মহররম
      • হামদ
      • নাতে রাসুল
      • ইসলামী গান
    • অন্যান্য
      • বাংলাদেশ
      • শিশুতোষ
      • মাসয়ালা-মাসায়েল
      • প্রত্যাবর্তন
      • উম্মাহর সংকট ও সমাধান
      • ভ্রমণকাহিনী
  • নোটিশ
  • ম্যাগাজিন
  • যোগাযোগ
No Result
View All Result
মিম্বার
মূলপাতা সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার সমসাময়িক

জুলাই সনদ বনাম ক্ষমতার রাজনীতি ও জবাবদিহিতার সংকট

মু. সাইফুল ইসলাম

টপিক: সমসাময়িক, সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare on TelegramSend Email

১. ঐতিহাসিক প্রেক্ষাপট ও জনরায়ের সাংবিধানিক চরিত্র

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হলো জনগণের সম্মতি, অংশগ্রহণ এবং সার্বভৌম ইচ্ছার প্রতিফলন। একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক রূপ ধারণ করে, যখন জনগণের ইচ্ছাকে কেবল রাজনৈতিকভাবে নয়, বরং আইনি ও সাংবিধানিকভাবে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান এই মূলনীতির এক বাস্তব ও শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে আবির্ভূত হয়েছে।

এই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনব্যবস্থার পতন ঘটে এবং রাষ্ট্র পুনর্গঠনের একটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়। অভ্যুত্থান-পরবর্তী সময়ের সর্বজনীন রাজনৈতিক দাবি ছিল- রাষ্ট্রীয় কাঠামোয় এমন মৌলিক সংস্কার আনয়ন, যার মাধ্যমে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা দল যেন পুনরায় একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে না পারে। অর্থাৎ, এই আন্দোলনের কেন্দ্রীয় লক্ষ্য ছিল “ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং সাংবিধানিক ভারসাম্য প্রতিষ্ঠা।”

এই গণআকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার পর ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে ৪৭টি ছিল সরাসরি সংবিধান সংশোধন সম্পর্কিত। এই প্রস্তাবসমূহ ২০২৫ সালের ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়ে “জুলাই জাতীয় সনদ” হিসেবে আত্মপ্রকাশ করে।

জুলাই সনদের প্রস্তাবগুলো রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোকে পুনর্বিন্যাস করার লক্ষ্য বহন করে। এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিন্যাস, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার মতো মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত ছিল।

এই সনদের বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫ সালের ১৩ নভেম্বর রাষ্ট্রপতি “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫” জারি করেন। এই আদেশের মাধ্যমে সনদকে একটি কার্যকর আইনি কাঠামোর মধ্যে আনা হয় এবং জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের পথ উন্মুক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই গণভোটে প্রায় ৬৮.৫৯ শতাংশ ভোটার “হ্যাঁ” ভোট প্রদান করে জুলাই সনদের পক্ষে সুস্পষ্ট ও নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করেন।

একজন সচেতন নাগরিক হিসেবে দৃষ্টিকোণ থেকে এই গণভোটের তাৎপর্য অত্যন্ত গভীর। এটি কেবল একটি নীতিগত অনুমোদন নয়; বরং এটি রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি নতুন সামাজিক চুক্তি (Social Contract)-এর প্রতিষ্ঠা। জনগণের এই প্রত্যক্ষ ম্যান্ডেট স্পষ্টভাবে নির্দেশ করে যে, নির্বাচিত জনপ্রতিনিধিরা কেবল আইন প্রণেতা হিসেবে নয়, বরং “সংবিধান সংস্কার পরিষদ”-এর সদস্য হিসেবে দ্বিতীয় শপথ গ্রহণ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন সম্পন্ন করবেন। যে শপথ ইতিমধ্যে বিরোধীদল নিয়েছে।

অতএব, এই গণভোটের ফলাফলকে একটি সাধারণ রাজনৈতিক মতামত হিসেবে দেখা যায় না; এটি একটি সুস্পষ্ট সাংবিধানিক নির্দেশনা, যা জনগণের সার্বভৌম ক্ষমতার প্রত্যক্ষ বহিঃপ্রকাশ।

 

২. গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা বনাম ‘নোট অব ডিসেন্ট’

বর্তমান ক্ষমতাসীন বিএনপি নেতৃতাধীন সরকারের পক্ষ থেকে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করার পক্ষে যে প্রধান যুক্তিটি উপস্থাপন করা হচ্ছে, তা হলো, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সময় তারা সনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারায় ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) প্রদান করেছিল। সুতরাং, তাদের দাবি অনুযায়ী, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা নিজেদের দলীয় অবস্থান বা নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে পারে এবং বাধ্যতামূলকভাবে জুলাই সনদ অনুসরণ করতে হবে না।

কিন্তু এই যুক্তি কেবল দুর্বল নয়; এটি সাংবিধানিকভাবে অসংগত, যৌক্তিকভাবে স্ববিরোধী এবং গণতান্ত্রিক নীতির পরিপন্থী। এই অবস্থানের অসারতা তিনটি মৌলিক আইনি ভিত্তির আলোকে ব্যাখ্যা করা যায়। এখানে একটি মৌলিক সাংবিধানিক দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে, জনগণের প্রত্যক্ষ সার্বভৌমত্ব (popular sovereignty) বনাম সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার (parliamentary supremacy) দাবি।

ক) জনরায়ের সর্বোচ্চ সাংবিধানিক বৈধতা

বাংলাদেশের সংবিধানের ৭(১) অনুচ্ছেদে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে, “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।” এই নীতির আলোকে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও আইনগত কাঠামো শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যখন কোনো নির্দিষ্ট দলিল, (এই ক্ষেত্রে জুলাই সনদ ও তার বাস্তবায়ন আদেশ) সরাসরি গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপিত হয় এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অনুমোদিত হয়, তখন সেই অনুমোদন একটি সাধারণ রাজনৈতিক সমর্থন নয়; বরং এটি একটি প্রত্যক্ষ সার্বভৌম ম্যান্ডেট (direct sovereign mandate)।

প্রায় ৬৮.৫৯ শতাংশ ভোটারের “হ্যাঁ” ভোটের আইনি তাৎপর্য হলো, জনগণ জুলাই সনদকে তার সামগ্রিকতায় (as a whole) গ্রহণ করেছে। এই গ্রহণযোগ্যতা কোনো খণ্ডিত বা শর্তসাপেক্ষ অনুমোদন নয়; এটি একটি পূর্ণাঙ্গ অনুমোদন। ফলে, পরবর্তীতে কোনো রাজনৈতিক দল বা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এই ম্যান্ডেটকে পুনর্ব্যাখ্যা বা সীমিত করার ক্ষমতা রাখে না।

সাংবিধানিক তত্ত্ব অনুযায়ী, যখন প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশিত হয়, তখন তা একটি উচ্চতর নর্মেটিভ অবস্থান (higher normative status) ধারণ করে, যা দলীয় ইশতেহার বা সংসদীয় সিদ্ধান্তের ওপর প্রাধান্য বিস্তার করে।

খ) ‘নোট অব ডিসেন্ট’-এর আইনি অকার্যকারিতা

‘নোট অব ডিসেন্ট’ একটি প্রক্রিয়াগত উপাদান, যা মূলত খসড়া প্রণয়ন ও আলোচনার পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নথিভুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এটি কোনো চূড়ান্ত বা বাধ্যতামূলক আইনি অবস্থান নয়। যখন একটি খসড়া দলিল, যার মধ্যে এই ভিন্নমতগুলো অন্তর্ভুক্ত ছিল, সরাসরি জনগণের সামনে গণভোটের মাধ্যমে উপস্থাপিত হয় এবং জনগণ সেটিকে অনুমোদন করে, তখন পূর্ববর্তী সব প্রক্রিয়াগত আপত্তি বা ভিন্নমত স্বয়ংক্রিয়ভাবে আইনি গুরুত্ব হারায়।

অর্থাৎ, এই গণভোটকে কেবল একটি জনমত যাচাই প্রক্রিয়া হিসেবে দেখা যাবে না; বরং এটি একটি পূর্ণাঙ্গ ratification process, যার মাধ্যমে জনগণ খসড়া সনদকে চূড়ান্ত ও বাধ্যতামূলক রূপ প্রদান করেছে। এই সিদ্ধান্তের ফলে পূর্ববর্তী ‘নোট অব ডিসেন্ট’গুলো কার্যত তামাদি (obsolete) হয়ে যায়।

এই প্রেক্ষাপটে এই ধরনের গণভোট উদ্ভূত ম্যান্ডেটকে একটি non-derogable mandate হিসেবে বিবেচনা করা যায়, যা কোনো রাজনৈতিক বা আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ দ্বারা হ্রাস বা পরিবর্তনযোগ্য নয়। অতএব, কোনো রাজনৈতিক দল পরবর্তীতে ‘নোট অব ডিসেন্ট’-এর দোহাই দিয়ে গণভোটে অনুমোদিত একটি দলিলকে খণ্ডিতভাবে বাস্তবায়ন করতে চাইলে, তা সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরোধিতা হিসেবে বিবেচিত হবে।

গ) ডকট্রিন অব নেসেসিটি এবং আইনি স্ববিরোধিতা

সরকারের পক্ষ থেকে আরেকটি যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে, বিদ্যমান সংবিধানে “সংবিধান সংস্কার পরিষদ”-এর সদস্য হিসেবে শপথ গ্রহণ বা এমন একটি কাঠামোর কোনো সুস্পষ্ট বিধান নেই। ফলে, তারা এই প্রক্রিয়াকে আইনি দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

এই যুক্তির মৌলিক দুর্বলতা হলো এর অন্তর্নিহিত স্ববিরোধিতা। জুলাই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করেছে এবং যে আইনি কাঠামোর ভিত্তিতে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, তা মূলত Doctrine of Necessity বা রাষ্ট্রীয় প্রয়োজনের নীতির ওপর প্রতিষ্ঠিত। এই একই আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল গ্রহণ করে সরকার গঠন করা হলেও, একই দিনে, একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত গণভোটের ফলাফলকে অস্বীকার করা একটি স্পষ্ট আইনি অসঙ্গতি।

আইনের ভাষায়, এটি “approbate and reprobate” নীতির লঙ্ঘন। অর্থাৎ, একই উৎস থেকে সুবিধা গ্রহণ করা এবং একই সাথে সেই উৎসের বৈধতাকে অস্বীকার করা। এর পাশাপাশি, আইনের আরেকটি মৌলিক নীতি হলো estoppel, অর্থাৎ, কোনো পক্ষ একই বিষয়ের ক্ষেত্রে একবার একটি অবস্থান গ্রহণ করে সুবিধা লাভ করার পর পরবর্তীতে বিপরীত অবস্থান নিতে পারে না।

অতএব, যদি নির্বাচন বৈধ হয়, তবে সেই নির্বাচনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত গণভোটও সমানভাবে বৈধ ও বাধ্যতামূলক। এই দুইয়ের মধ্যে বেছে নেওয়ার সুযোগ কোনো সাংবিধানিক বা আইনি কাঠামো প্রদান করে না।

উপরোক্ত বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ‘নোট অব ডিসেন্ট’-এর ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন সীমিত বা পরিবর্তন করার যে প্রচেষ্টা, তা কোনো বৈধ সাংবিধানিক যুক্তির ওপর দাঁড়িয়ে নেই। বরং এটি সরাসরি জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটকে খর্ব করার একটি রাজনৈতিক প্রয়াস। গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদ সর্বময় ক্ষমতার অধিকারী নয়; বরং সংসদ নিজেই জনগণের ইচ্ছার অধীন। যখন সেই ইচ্ছা গণভোটের মাধ্যমে সরাসরি প্রকাশিত হয়, তখন তা সকল প্রকার দলীয় অবস্থান ও সংখ্যাগরিষ্ঠতার ঊর্ধ্বে অবস্থান করে।

 

৩. সরকারের দ্বিমুখীতা ও জবাবদিহিতার সংকট

আইন ও সংবিধানের শাসন কেবল লিখিত বিধানের ওপর নির্ভর করে না; বরং এটি রাষ্ট্রপরিচালকদের রাজনৈতিক সততা, নৈতিক দায়বদ্ধতা এবং ধারাবাহিক অবস্থানের ওপরও নির্ভরশীল। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থানের ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক মূল্যবোধ হিসেবে বিবেচিত হয়। কিন্তু জুলাই সনদ, গণভোট এবং সংবিধান সংস্কার প্রক্রিয়াকে ঘিরে বর্তমান ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের অতীত ও বর্তমান অবস্থানের তুলনামূলক বিশ্লেষণ করলে একটি গভীর রাজনৈতিক দ্বিচারিতা স্পষ্ট হয়ে ওঠে।

নির্বাচনের পূর্বে জনসমর্থন অর্জনের লক্ষ্যে যে অবস্থান গ্রহণ করা হয়েছিল, ক্ষমতায় আসার পর তার সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করা হয়েছে। এই “চেয়ার বদলের সঙ্গে কথা বদল” কেবল রাজনৈতিক কৌশল নয়; এটি সরাসরি গণতান্ত্রিক জবাবদিহিতার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে।

ক) আইনমন্ত্রীর স্ববিরোধী অবস্থান

বর্তমান সরকারের আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তিনিই জাতীয় ঐকমত্য প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজনের পক্ষে আইনি পরামর্শ প্রদান করেছিলেন। এমনকি, তিনি মত দিয়েছিলেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে গণভোটের রায়ের ভিত্তিতে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, অর্থাৎ একটি “punitive mechanism” যুক্ত করার প্রস্তাবও তিনি দিয়েছিলেন।

কিন্তু ক্ষমতায় এসে একই ব্যক্তি এখন সেই আদেশকেই “সংবিধানবহির্ভূত” বলে আখ্যায়িত করছেন। এটি একটি স্পষ্ট আইনি ও নৈতিক স্ববিরোধিতা। এর সঙ্গে আরও একটি গুরুতর প্রশ্ন যুক্ত হয়, তার নিজের নিয়োগের বৈধতা। ২০২৪ সালের ৬ আগস্ট দেশে কার্যত কোনো সরকার না থাকা সত্ত্বেও তিনি কীভাবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, তা নিয়ে সংসদে প্রশ্ন উঠেছে। যদি সেই নিয়োগ Doctrine of Necessity-এর ভিত্তিতে বৈধ বলে গ্রহণ করা হয়, তবে একই ভিত্তিতে গৃহীত গণভোট ও বাস্তবায়ন প্রক্রিয়াকে অস্বীকার করা সুস্পষ্ট দ্বিমুখীতা।

খ) স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিমুখী নীতি

বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতে গণভোটের বিষয়ে সংশয়ী অবস্থানে ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি নিজেই একটি গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেন, যেখানে তিনি প্রস্তাব করেন যে একটি অধ্যাদেশ জারি করে গণভোট আয়োজন করা যেতে পারে এবং সেই গণভোটের ফলাফল সংসদের জন্য বাধ্যতামূলক হবে। তিনি তখন জনগণের সার্বভৌমত্বের ধারণার ওপর ভিত্তি করে যুক্তি প্রদান করেছিলেন যে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের এই রায় মানতে বাধ্য থাকবেন।

কিন্তু ক্ষমতায় আসার পর তার অবস্থানে মৌলিক পরিবর্তন ঘটে। তিনি এখন বলছেন যে সংবিধানে সংস্কার পরিষদ বা বাস্তবায়ন আদেশের কোনো ভিত্তি নেই এবং সংসদের মাধ্যমেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা উচিত। এই অবস্থান পূর্ববর্তী বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং রাজনৈতিক ধারাবাহিকতার অভাব নির্দেশ করে।

 গ) পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দ্বিচারিতা

বর্তমান বিএনপি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন এবং গণভোটের ফলাফলের ভিত্তিতে “সংবিধান সংস্কার পরিষদ” গঠনের দাবিতে অন্যতম সোচ্চার কণ্ঠ ছিলেন। তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন যে এই প্রক্রিয়া তার রাজনৈতিক সংগ্রামের একটি অর্জন এবং গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

কিন্তু সরকারে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার অবস্থানে লক্ষণীয় পরিবর্তন দেখা যায়। যে প্রক্রিয়াকে তিনি একসময় নিজের রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছিলেন, সেই সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কেই তার বর্তমান অবস্থান অস্পষ্ট হয়ে পড়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তিনি নিজেই সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। এই পরিবর্তন রাজনৈতিক ধারাবাহিকতার অভাব এবং ক্ষমতার প্রভাবকে স্পষ্টভাবে প্রতিফলিত করে।

ঘ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অস্পষ্ট অবস্থান

বর্তমান বিএনপি সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং তাঁর রাজনৈতিক প্ল্যাটফর্ম গণভোট ও জুলাই সনদ বিষয়ে সংলাপ পর্ব থেকেই একটি পরিবর্তনশীল অবস্থান গ্রহণ করেছে। এক পর্যায়ে তারা গণভোট আয়োজন এবং সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য বাস্তবায়ন আদেশ জারির পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিল। কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গণভোট, বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ, এই তিনটি মৌলিক বিষয়ে তাদের অবস্থান অস্পষ্ট হয়ে পড়ে। এই ধরনের অবস্থান কেবল রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করে না; বরং এটি জনগণের কাছে একটি বিভ্রান্তিকর ও অবিশ্বাসযোগ্য বার্তা প্রদান করে।

উপরোক্ত উদাহরণগুলো সম্মিলিতভাবে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে, ক্ষমতাসীন সরকার জুলাই সনদ ও গণভোটকে একটি নীতিগত অঙ্গীকার হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। নির্বাচনের আগে জনসমর্থন অর্জনের জন্য তারা যে অবস্থান নিয়েছিল, ক্ষমতায় এসে সেই অবস্থান থেকে সরে এসে তারা এখন জবাবদিহিতা এড়িয়ে যেতে চাইছে।

এটি সংবিধানিক ভাষায় একটি সুস্পষ্ট জনবিশ্বাস ভঙ্গ (breach of public trust)। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক অবস্থান পরিবর্তন স্বাভাবিক হতে পারে; কিন্তু যখন সেই পরিবর্তন সরাসরি জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটের বিরুদ্ধে যায়, তখন তা আর কৌশলগত নয়, বরং তা গণতন্ত্রের মৌল কাঠামোর জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

এর দ্বিমুখী নীতিগুলো বিচ্ছিন্ন বা ব্যক্তি-নির্ভর অবস্থানগত পরিবর্তন নয়; বরং এটি একটি ধারাবাহিক রাজনৈতিক আচরণের প্যাটার্ন নির্দেশ করে, যেখানে ক্ষমতায় আরোহণের পর পূর্ববর্তী নীতিগত অঙ্গীকারসমূহ পরিকল্পিতভাবে পুনর্ব্যাখ্যা বা পরিত্যাগ করা হয়েছে। এই প্রেক্ষাপটে নাগরিকদের একটি বৈধ প্রত্যাশা (legitimate expectation) সৃষ্টি হয়েছিল যে, নির্বাচনের পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি এবং গণভোটে সমর্থিত অবস্থানসমূহ ক্ষমতায় এসে বাস্তবায়িত হবে। সেই প্রত্যাশা ভঙ্গ হওয়া গণতান্ত্রিক শাসনের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে।

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার একটি মৌলিক নীতি হলো good faith বা সদিচ্ছা-নির্ভর শাসন, যেখানে সরকার জনগণের প্রতি প্রদত্ত অঙ্গীকারসমূহ আন্তরিকভাবে বাস্তবায়নের চেষ্টা করে। বর্তমান অবস্থান সেই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে একটি সুস্পষ্ট জবাবদিহিতা সংকট (accountability deficit) সৃষ্টি হয়, যেখানে রাজনৈতিক নেতৃত্ব তাদের পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসে কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি ব্যাখ্যা প্রদান ছাড়াই নতুন অবস্থান গ্রহণ করছে।

৪. তাত্ত্বিক ও কাঠামোগত দ্বন্দ্ব: জুলাই সনদ বনাম দলীয় ক্ষমতার রাজনীতি

উপরোক্ত রাজনৈতিক অবস্থানগত দ্বন্দ্ব কেবল আচরণগত নয়; বরং এর পেছনে একটি গভীর তাত্ত্বিক ও কাঠামোগত সংঘাত বিদ্যমান, যা নিচে বিশ্লেষণ করা হলো।

ক) জুলাই সনদের দর্শন বনাম দলীয় এজেন্ডা

এই দ্বন্দ্বের মূলে রয়েছে জুলাই বিপ্লবের ‘জন আকাঙ্ক্ষা’ বনাম দীর্ঘদিনের প্রথাগত রাজনৈতিক সংস্কৃতির সংঘাত। জুলাই সনদের মূল দর্শন ছিল ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণ (Decentralization of Power), যা তৃণমূল পর্যায় পর্যন্ত নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করবে। কিন্তু বৃহৎ রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে এটি প্রতীয়মান হয় যে, তারা সংস্কারের চেয়ে ক্ষমতার ধারাবাহিকতা ও দলীয় নিয়ন্ত্রণ বজায় রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে, প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার প্রক্রিয়াটি একটি ‘Zero-Sum Game’-এ পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যেখানে বড় দলের স্বার্থ ও জনদাবির মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে পড়ছে।

খ) ৭০ অনুচ্ছেদ ও সংসদীয় সার্বভৌমত্ব: দলীয় আনুগত্য বনাম বিবেকপ্রসূত ভোট

সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যা সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগকে বাধাগ্রস্ত করে, সেটি সংস্কারের প্রশ্নে তীব্র মতভেদ সৃষ্টি করেছে।

  • জুলাই সনদের ভিশন: জুলাই সনদে সংসদ সদস্যদের বিশেষ পরিস্থিতিতে (যেমন: সংবিধান সংশোধন বা জরুরি অবস্থা) স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার বা ‘Conscience Voting’-এর ওপর জোর দেওয়া হয়েছে। এটি আইনসভাকে নির্বাহী বিভাগের রাবার স্ট্যাম্পে পরিণত হওয়া থেকে রক্ষা করার একটি প্রচেষ্টা।
  • বিএনপির কঠোর অবস্থান: বিএনপি ৭০ অনুচ্ছেদের কঠোরতা বজায় রাখার পক্ষে। তাদের যুক্তি হলো, সংসদীয় স্থিতিশীলতা রক্ষার জন্য দলীয় আনুগত্য অপরিহার্য। তবে একাডেমিক দৃষ্টিকোণ থেকে এটি সংসদীয় গণতন্ত্রের প্রাণভোমরা, সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রকাশের পথে একটি মৌলিক অন্তরায়। এটি মূলত দলের প্রধানের হাতে প্রতিটি এমপির রাজনৈতিক ভাগ্য সঁপে দেওয়ার সমান, যা ‘Parliamentary Autocracy’ বা সংসদীয় একনায়কতন্ত্রের ঝুঁকি বাড়িয়ে দেয়।

গ) সংখ্যাগরিষ্ঠতার প্রভাব: ‘সুপার মেজরিটি’ ও জুলাই সনদের ভবিষ্যৎ

সংসদীয় রাজনীতিতে যেকোনো মৌলিক পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো সংখ্যাতাত্ত্বিক প্রাধান্য। সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে এই সমীকরণটি নিম্নরূপ:

  • ভোটের গাণিতিক নিশ্চয়তা: পরিষদের যেকোনো প্রস্তাব পাসের জন্য ন্যূনতম ১৫১টি ভোটের প্রয়োজন। বর্তমান সংসদীয় বিন্যাসে বিএনপির এককভাবে ২০০-র বেশি আসন থাকা নির্দেশ করে যে, দলটির হাতে একটি ‘Absolute Veto’ বা নিরঙ্কুশ প্রভাব বলয় রয়েছে।
  • জুলাই সনদের সংকট: এই ‘সুপার মেজরিটি’ (Super Majority) জুলাই সনদের অনেক বৈপ্লবিক প্রস্তাবনার জন্য একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু বিএনপির নিজস্ব ‘৩১ দফা’র সাথে জুলাই সনদের কিছু মৌলিক পার্থক্য রয়েছে, সেহেতু দলটি চাইলে জন-আকাঙ্ক্ষাপ্রসূত অনেক প্রস্তাবকে অনায়াসেই নাকচ বা পরিবর্তন (Dilution) করে দিতে পারে। এটি মূলত ‘Majoritarianism’ বা সংখ্যাগুরুবাদের এমন এক চর্চা, যেখানে জুলাইয়ের স্পিরিট, ক্ষুদ্র দল বা নাগরিক সমাজের প্রস্তাবগুলো কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

ঘ) ‘সাংবিধানিক একনায়কতন্ত্র’ ও জুলাই বিপ্লবের চেতনা: একটি তাত্ত্বিক সংকট

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রবিজ্ঞানী ও সাংবিধানিক বিশেষজ্ঞদের একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশে একটি ‘সাংবিধানিক একনায়কতন্ত্র’ (Constitutional Dictatorship) উদ্ভূত হওয়ার গভীর আশঙ্কা প্রকাশ করছেন। এই ধারণাটি মূলত এমন একটি শাসনব্যবস্থাকে নির্দেশ করে যেখানে সরকার গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হলেও সংবিধানের বিভিন্ন ধারা ও আইনি কাঠামো ব্যবহার করে নিরঙ্কুশ ও অনিয়ন্ত্রিত ক্ষমতা চর্চা করে।

ঙ) ক্ষমতার অতি-কেন্দ্রিকীকরণ ও সংসদীয় নিয়ন্ত্রণ

বাংলাদেশের প্রস্তাবিত নতুন কাঠামোতে দুটি প্রধান উপাদান এই একনায়কতান্ত্রিক প্রবণতাকে ত্বরান্বিত করতে পারে:

  • দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ও ৭০ অনুচ্ছেদের মিথস্ক্রিয়া: সংসদীয় ব্যবস্থায় যখন কোনো রাজনৈতিক দলের হাতে ‘সুপার মেজরিটি’ থাকে এবং একই সাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকে, তখন আইনসভা কার্যত নির্বাহী বিভাগের একটি ‘রাবার স্ট্যাম্পে’ পরিণত হয়। এর ফলে ‘Legislative Capture’ বা আইনসভার ওপর নির্বাহী বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, যা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিকে (Separation of Powers) অকার্যকর করে দেয়।
  • উচ্চকক্ষের সীমাবদ্ধতা: যদি প্রস্তাবিত উচ্চকক্ষকে (Upper House) সংবিধান সংশোধনের ক্ষেত্রে কার্যকর ‘ভেটো’ বা সমমানের ক্ষমতা প্রদান না করা হয়, তবে সেটি কেবল একটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে পরিণত হবে। এর ফলে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ দল যেকোনো সময় সংবিধানকে নিজেদের দলীয় এজেন্ডা অনুযায়ী পরিবর্তন করার আইনি বৈধতা পেয়ে যাবে।

চ) জুলাই বিপ্লবের ম্যান্ডেট বনাম বর্তমান বাস্তবতা

জুলাই বিপ্লবের মূল রাজনৈতিক দর্শন ছিল ‘Decentralization of Power’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। বিপ্লব-পরবর্তী জন আকাঙ্ক্ষা ছিল এমন একটি রাষ্ট্রকাঠামো, যেখানে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না।

  • আদর্শিক বিচ্যুতি: বর্তমান রাজনৈতিক মেরুকরণ এবং বিএনপির অবস্থান পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা ক্ষমতার ভারসাম্য রক্ষার চেয়ে ‘ক্ষমতার কেন্দ্রে’ নিজেদের অবস্থান সুসংহত করতেই বেশি আগ্রহী। এটি জুলাই বিপ্লবের মৌলিক স্পিরিট বা ‘Spirit of the Revolution’-এর সাথে একটি সুস্পষ্ট বৈপরীত্য সৃষ্টি করছে।
  • সাংস্কৃতিক একনায়কতন্ত্রের ঝুঁকি: তাত্ত্বিকভাবে একে ‘Competitive Authoritarianism’-এর একটি রূপ হিসেবে দেখা যেতে পারে, যেখানে নির্বাচনের আনুষ্ঠানিকতা থাকলেও ক্ষমতার ভারসাম্য ও checks and balances-এর অনুপস্থিতিতে গণতন্ত্র কেবল সংখ্যাতাত্ত্বিক শাসনের নামান্তর হয়ে দাঁড়ায়।

 

৫. জুলাই সনদের বিতর্কিত ইস্যু বনাম গণভোটের চূড়ান্ত রায়

জাতীয় ঐকমত্য কমিশনের সমন্বিত খসড়ায় মোট ৮৪টি সিদ্ধান্তের মধ্যে ১৪টি মৌলিক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৯টি আপত্তি এসেছে বর্তমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সমমনা জোটগুলোর কাছ থেকে।

যেহেতু বর্তমান সংসদে বিএনপির হাতে দুই-তৃতীয়াংশের বেশি আসন (‘সুপার মেজরিটি’) রয়েছে এবং সংস্কার পরিষদে যেকোনো প্রস্তাব পাসের জন্য ১৫১টি ভোট প্রয়োজন, তাই তারা চাইলেই তাদের আপত্তিকৃত বিষয়গুলো বাতিল করে দিতে পারে। কিন্তু গণভোটে ৪৮ মিলিয়নের বেশি মানুষের ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার ফলে আইনি বাধ্যবাধকতা এবং বিএনপির দলীয় আপত্তির মধ্যে যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো:

এই তুলনামূলক বিশ্লেষণটি মূলত দুটি বিপরীতধর্মী সাংবিধানিক দৃষ্টিভঙ্গির সংঘাতকে প্রতিফলিত করে। একদিকে রয়েছে সেইসব সংস্কার, যা ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও কর্তৃত্ববাদ প্রতিরোধ করে এবং কার্যকর institutional checks and balances প্রতিষ্ঠা করতে চায়, অন্যদিকে রয়েছে সেইসব আপত্তি, যা কার্যত ক্ষমতার পুনঃকেন্দ্রীকরণকে সমর্থন করে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় অবিকৃতভাবে বাস্তবায়নযোগ্য সংস্কার (জনরায়ের ম্যান্ডেট) বনাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘নোট অব ডিসেন্ট’ বা দলীয় আপত্তি (একনজরে):-

জনরায়ের ম্যান্ডেট বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ / আপত্তি
সরকারপ্রধানের মেয়াদ ও দলীয় পদ: একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে (১০ বছর) প্রধানমন্ত্রী হতে পারবেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। আপত্তি: প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না। এই প্রস্তাবে বিএনপি সরাসরি আপত্তি জানিয়েছে। (তারা চায় দলীয় প্রধানই সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন)।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য: প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস পাবে। মানবাধিকার, তথ্য, প্রেস, আইন কমিশনসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনে (ERC) রাষ্ট্রপতি নিজ এখতিয়ারে স্বাধীনভাবে নিয়োগ দেবেন। আপত্তি (আংশিক): রাষ্ট্রপতি কর্তৃক স্বাধীনভাবে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে।
আইনসভা ও নির্বাচন ব্যবস্থা: সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে। নিম্নকক্ষের নির্বাচনের সময় প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন এবং নারী প্রার্থী থাকতে হবে। আপত্তি: আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন এবং নারী প্রার্থীর তালিকার তীব্র বিরোধিতা করেছে বিএনপি। (তারা তাদের ‘৩১ দফা’ অনুযায়ী দলীয় মনোনয়নের ভিত্তিতে উচ্চকক্ষ গড়তে চায়)।
সংসদীয় রীতিনীতি ও ৭০ অনুচ্ছেদ: সংসদ সদস্যদের স্বাধীনভাবে বা দলীয় হুইপের বাইরে ভোট দেওয়ার সুযোগ (৭০ অনুচ্ছেদের শিথিলতা) থাকবে, যাতে সংসদে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়। আপত্তি: দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার বা ৭০ অনুচ্ছেদ শিথিলের ঘোর বিরোধী বিএনপি। তারা চায় সংবিধান সংশোধনী ও জরুরি অবস্থার সময় কোনো এমপি যেন দলের বাইরে ভোট দিতে না পারেন।
নির্বাচনকালীন সরকার: নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যেদিন দায়িত্ব নেবেন, সেদিনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে। আপত্তি: এই নির্দিষ্ট প্রস্তাবনায় আপত্তি জানিয়ে বিএনপি ও সমমনা দলগুলো দাবি করেছে, তত্ত্বাবধায়ক সরকার গঠন ও বিলুপ্তির প্রক্রিয়া সংসদের (দলীয় সংখ্যাগরিষ্ঠতার) হাতেই থাকতে হবে।
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিধি প্রণয়ন: সরকারি কর্ম কমিশন (PSC), মহাহিসাব-নিরীক্ষক (CAG) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের দায়িত্ব পালনের জন্য নিজেরাই স্বাধীনভাবে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবে। আপত্তি: এই তিনটি গুরুত্বপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠানের (পিএসসি, সিএজি এবং দুদক) নিজস্ব বিধি প্রণয়নের ক্ষমতার ওপর বিএনপি সুনির্দিষ্টভাবে আপত্তি দিয়েছে, যা প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখার ইঙ্গিত দেয়।
ন্যায়পাল নিয়োগ: বাছাই কমিটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একজনকে ন্যায়পাল পদে চূড়ান্ত করবে এবং এরপর রাষ্ট্রপতি তাকে ৫ বছরের জন্য নিয়োগ দেবেন। আপত্তি: ন্যায়পাল নিয়োগের এই স্বাধীন ও ঐকমত্যভিত্তিক বাছাই প্রক্রিয়ার ওপরও বিএনপি এবং তাদের সমমনা জোটগুলো ‘নোট অব ডিসেন্ট’ জানিয়েছে।

উপরের তুলনামূলক চিত্রটি স্পষ্টভাবে দেখায় যে, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’গুলো মূলত সেইসব প্রস্তাবের বিরোধিতা করে, যেগুলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সাংবিধানিক ভারসাম্য নিশ্চিত করার জন্য প্রস্তাবিত হয়েছিল। অতএব, যদি এই আপত্তিগুলো কার্যকর করা হয়, তাহলে গণভোটের মাধ্যমে অনুমোদিত সংস্কারের মূল চেতনা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এই আপত্তিগুলো কেবল সাধারণ মতভেদ নয়; বরং এগুলো সরাসরি সেই সাংবিধানিক সংস্কারগুলোর বিরোধিতা করে, যেগুলো রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার জন্য প্রস্তাবিত হয়েছিল। অন্যভাবে বললে, এই ‘নোট অব ডিসেন্ট’-গুলো বাস্তবে সেই কাঠামোগুলোকেই পুনঃপ্রতিষ্ঠার দিকে নির্দেশ করে, যেগুলো অতীতে ক্ষমতার কেন্দ্রীকরণ এবং কর্তৃত্ববাদী শাসনের জন্ম দিয়েছে।

ফলে, এই আপত্তিগুলোর বাস্তবায়ন গণভোটের মাধ্যমে অনুমোদিত সংস্কারের মৌল চেতনা ও উদ্দেশ্যকে সরাসরি খর্ব করে। এই প্রেক্ষাপটে, এটি কেবল নীতিগত মতভেদ নয়; বরং একটি মৌলিক সাংবিধানিক প্রশ্ন, রাষ্ট্রটি কি ক্ষমতার বিকেন্দ্রীকরণের পথে এগোবে, নাকি পুনরায় কেন্দ্রীভূত শাসন কাঠামোর দিকে ফিরে যাবে।

 

৬. জনরায়ের আলোকে রাষ্ট্রের প্রতি সুস্পষ্ট দাবিসমূহ

উপরোক্ত সাংবিধানিক, আইনি ও নীতিগত বিশ্লেষণের ভিত্তিতে নিম্নলিখিত দাবিসমূহ একটি যৌক্তিক ও অনিবার্য পরিণতি হিসেবে উপস্থাপিত হচ্ছে:

ক) ‘জুলাই সনদ’-এর অবিকৃত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন (As it is Implementation):

গণভোটে জনগণের ম্যান্ডেট সনদের সামগ্রিকতার ওপর দেওয়া হয়েছে, কোনো পৃথক ধারার ওপর নয়। তাই সনদের কোনো অংশ কাটছাঁট, দলীয় ব্যাখ্যায় খণ্ডিত বা সংশোধন না করে অবিলম্বে তা হুবহু (as it is) বাস্তবায়ন করতে হবে।

খ) সকল ‘নোট অব ডিসেন্ট’ সম্পূর্ণ অকার্যকর ঘোষণা:

খসড়া প্রণয়নের সময় দেওয়া রাজনৈতিক দলগুলোর সকল ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতকে গণভোটের রায়ের প্রেক্ষিতে অবিলম্বে আইনিভাবে অকার্যকর (Null and Void) ঘোষণা করতে হবে। সরকার বা সংসদ কোনোভাবেই এসব ভিন্নমতকে সনদ বাস্তবায়নের অন্তরায় বা ভিত্তি হিসেবে দাঁড় করাতে পারবে না।

গ) ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কার্যক্রম অবিলম্বে শুরু:

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিদের অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে দ্বিতীয় শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কালক্ষেপণ ছাড়াই নির্ধারিত ১৮০ কার্যদিবসের মধ্যে সমগ্র সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ঘ) ‘সুপার মেজরিটি’র অপব্যবহার বন্ধ ও জনরায়ের সুরক্ষা:

সংসদে প্রাপ্ত দুই-তৃতীয়াংশ বা ‘সুপার মেজরিটি’ সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে গণভোটে পাস হওয়া কোনো প্রস্তাব বাতিল, সীমিত বা পরিবর্তন করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে বন্ধ করতে হবে। জনরায় পরিবর্তনের এ ধরনের প্রয়াসকে সাংবিধানিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘোষণা করতে হবে।

ঙ) সংস্কার প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ:

সংবিধান সংস্কারের প্রক্রিয়াটি যেন পুনরায় দলীয় বৃত্তে বা সিদ্ধান্তে বন্দি না হয়, সেজন্য এর প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সংস্কারের খসড়া প্রস্তাব প্রকাশ, জনসম্মুখে উন্মুক্ত আলোচনা এবং নাগরিক সমাজের প্রত্যক্ষ অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে।

চ) সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতকরণ:

জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং মহাহিসাব-নিরীক্ষক (সিএজি)-সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবিলম্বে ও কার্যকরভাবে স্বাধীন করতে হবে। এসব প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় সব ধরনের দলীয় প্রভাব বা হস্তক্ষেপ চিরতরে দূর করতে হবে।

ছ) সময়সীমা লঙ্ঘনে স্বয়ংক্রিয় বাস্তবায়ন ব্যবস্থা (Punitive Mechanism) কার্যকর:

যদি কোনো অজুহাতে বা রাজনৈতিক কূটচালে নির্ধারিত সময়সীমার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, তবে কালক্ষেপণ রোধে গণভোটের রায়ের ভিত্তিতে তা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হওয়ার আইনি ব্যবস্থা (Punitive Mechanism) অবিলম্বে সক্রিয় করতে হবে।

এই টপিকের অন্যান্য প্রবন্ধ

গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়

গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়

টেকনোলজির ফাঁদে তরুণ প্রজন্ম: ইসলামি দৃষ্টিকোণে করণীয়

টেকনোলজির ফাঁদে তরুণ প্রজন্ম: ইসলামি দৃষ্টিকোণে করণীয়

মানুষ ফেরেশতা নাকি শয়তান

মানুষ ফেরেশতা নাকি শয়তান

মালয়েশিয়ার রাজনীতিতে ইসলামপন্থীদের পুনরুত্থান

মালয়েশিয়ার রাজনীতিতে ইসলামপন্থীদের পুনরুত্থান

ইসলামী নারীবাদ: উম্মে সালামা (রা.) প্রসঙ্গ ও কিছু কথা

ইসলামী নারীবাদ: উম্মে সালামা (রা.) প্রসঙ্গ ও কিছু কথা

ওহে মুমিনরা! স্মরণ করো হুনাইনের কথা!

ওহে মুমিনরা! স্মরণ করো হুনাইনের কথা!

© ২০২১ মিম্বার
প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয়

No Result
View All Result
  • মূল পাতা
  • বিষয়শ্রেণী
    • বেসিক ইসলাম
      • আক্বিদা
      • নামাজ
      • রোজা
      • হজ্জ
      • যাকাত
      • পর্দা
      • জিহাদ
      • আখিরাত
      • সুন্নাত
    • বেসিক ইলম
      • উলুমুল কোরআন
      • উলুমুল হাদিস
      • সিরাতে রাসুল
      • ইসলামি শরীয়াহ
      • ইসলামি শিক্ষাব্যবস্থা
      • তাযকিয়াতুন নাফস
      • ইসলাম ও অর্থনীতি
      • ইসলাম ও রাজনীতি
      • ইসলাম ও সমাজনীতি
    • জীবনী
      • নবীদের জীবনী
      • সাহাবায়ে কেরামের জীবনী
      • ইসলামি মনীষীদের জীবনী
      • কবি-সাহিত্যিকদের জীবনী
    • সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার
      • যুব সমস্যা
      • প্যারেন্টিং
      • সময় ব্যবস্থাপনা
      • সাংস্কৃতিক আগ্রাসন
      • ধর্ষণ
      • সুদ
      • সংশয় নিরসন
      • মাদকাসক্তি
      • পর্নোগ্রাফি
      • সমসাময়িক
    • ইতিহাস-ঐতিহ্য
      • বাংলার ইতিহাস
      • উপমহাদেশের ইতিহাস
      • ইসলামের ইতিহাস
      • বিশ্বসভ্যতার ইতিহাস
    • ইসলাম ও মতবাদ
      • গণতন্ত্র
      • সমাজতন্ত্র
      • রাজতন্ত্র
      • পুঁজিবাদ
      • উদারতাবাদ
      • নারীবাদ
      • মুসলিম দর্শন
      • অন্যান্য মতবাদ
    • সাহিত্য-সাময়িকী
      • গল্প
      • কবিতা
      • প্রবন্ধ
      • রম্যগল্প
      • সাহিত্য সমালোচনা
      • বুক রিভিউ
      • ফিচার
    • বিজ্ঞান
      • ডক্টর’স চেম্বার
      • মুসলিম বিজ্ঞান
      • করোনা
      • সায়েন্স ফিকশন
    • সংস্কৃতি ও ঐতিহ্য
      • ঈদুল ফিতর
      • ঈদুল আজহা
      • হিজরি নববর্ষ
      • কারবালা
      • মহররম
      • হামদ
      • নাতে রাসুল
      • ইসলামী গান
    • অন্যান্য
      • বাংলাদেশ
      • শিশুতোষ
      • মাসয়ালা-মাসায়েল
      • প্রত্যাবর্তন
      • উম্মাহর সংকট ও সমাধান
      • ভ্রমণকাহিনী
  • নোটিশ
  • ম্যাগাজিন
  • যোগাযোগ

© 2020 মিম্বার